
বাসাইলসংবাদ: সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




