
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘সাম্পান’ সী-ফুড ফাস্টফুড এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাসাইল সাহাপাড়া ব্রিজ ও শহীদ ক্যাডেট স্কুল সংলগ্ন নদীর পাড়ে সাম্পানটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু প্রমুখ।


‘সাম্পান’ সী-ফুড ফাস্টফুড এন্ড পার্টি সেন্টারটি পরিচালনা করছেন মো. হাসানুর রহমান নামের এক শিক্ষক।

বাসাইলসংবাদ, ১২ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন





