
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে একতলা ভবনের রুমের ভেতরে আটকে পড়া মেরাজ নামের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার (৭ নভেম্বর) উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী গ্রামে এ ঘটনা ঘটে।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল ওয়াদুদ-এর নেতৃত্বে দ্রুততার সাথে একটি টিম নিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৮ নভেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




