
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আল-মুবিন মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির উদ্যোগে হিফজ সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার আলহাজ ওয়াজেদ আলী খানশুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, নোভারটিস বাংলাদেশ লিঃ-এর সিনিয়র ম্যানেজার সাইদুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ মো. শাহজাহান মিয়া । অনুষ্ঠান পরিচালনা করেন বাসাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বাবুল আহমেদ। শিক্ষার্থীদের সবক প্রদান করেন ইফা’র বাসাইল-এর ফিল্ড সুপারভাইজার মাওলানা নূর মোহাম্মদ ইব্রাহিম।
বাসাইলসংবাদ, ০৭ নভেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




