
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে শিল্পী সরকার সন্ধানীর করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার বেড়বাড়ি পাহাড়কাঞ্চনপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিল্পী বাতেন সরকার, আব্দুল আলীম, লুৎফর রহমান ভূঁইয়া, ভোলা মিয়া ও শিল্পী সরকারের বড় মেয়ে।
বক্তারা বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক। এসব মামলার কারণে তাঁরা সামাজিক ও মানসিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন বক্তারা।
তাঁরা বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

এবিষয়ে শিল্পী সরকার সন্ধানী বলেন, মামলাটি আদালতে চলমান। আমি কোন মিথ্যা মামলা করিনি। আদালতেই সব কিছুর প্রমাণ হবে।
বাসাইলসংবাদ, ১৪ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




