
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের ৪র্থ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মামুন অর রশিদ খান ও সাধারণ সম্পাদক পদে শাহীনুর ইসলাম শাহীন। শনিবার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কাউন্সিলের আয়োজন করা হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্¦ করেন ডা. মো. আফাজ উদ্দিন মিঞা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামুন অর রশীদ খানকে সভাপতি নির্বাচিত করা হয়। আর সরাসরি ভোটের মাধ্যমে শাহীনুর ইসলাম শাহীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
বাসাইলসংবাদ, ২৮ নভেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




