
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে পৌরসভার অপসারিত মেয়র রাহাত হাসান টিপুর ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাসাইল পৌর এলাকায় ২২টি পূজামণ্ডপ কমিটির কাছে তার আর্থিক সহায়তা পৌছানো হয়।

এসময় রাহাত হাসান টিপুর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে হাসান টিটু, ডা. ফুয়াদ হাসান, আরজু মিয়া, হেলাল মিয়া, কালাম, সোহেল, মনোয়ার হোসেন, ফরিদ আহম্মেদ, সবুজ প্রমুখ। রাহাত হাসান টিপুর পক্ষে শারদীয় দুর্গাপূজার সার্বিক খোঁজ-খবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন ইবনে হাসান টিটু।
বাসাইলসংবাদ, ২১ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




