
বাসাইলসংবাদ: রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নলুয়া সান একাডেমিক স্কুলের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সখীপুর ইউসিসিএ লি:-এর ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বিএসসি, নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডিএম শাহীনুর রহমান শাহীন, সান একাডেমিক স্কুলের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, প্রতিষ্ঠাতা পরিচালক হুমায়ন কবির, ব্যবসায়ী মানিকুজ্জামান রতন, জামাল উদ্দিন মাস্টার, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুজ কাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লেসহ নানা কলা কৌশল প্রদর্শিত হয়।
বাসাইলসংবাদ/একেবি




