
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন লাভলু সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে বাসাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন লাভলু বলেন, দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ক্রমবর্ধমান উন্নয়নমুখী কর্মকা- উপজেলার সর্বত্র ছড়িয়ে দেবো। উন্নয়ন বঞ্চিত উপজেলায় বর্তমান সরকারের পরিকল্পনামূলক উন্নয়ন কর্মকা- সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমি আসন্ন উপজেলা নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করছি।

বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান ফজল, বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সম্পাদক মাহমুদুল হাসান।
সালাউদ্দিন লাভলু টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বাসাইলসংবাদ/একেবি




