
বাসাইলসংবাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫) ও ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, নৌকা মার্কার কর্মি রাশেদ জাল ভোট দিচ্ছিলো। এসময় অন্যান্য প্রার্থীর এজেন্টরা বিষয়টি জানান। পরে ১০টি পেপারসহ তাকে আটক করা হয়। আটককৃত রাশেদ প্রায় ৪৮টি জাল দিয়েছে। ওই পেপারগুলো সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানার কাছ নেয়া। জাল ভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




