
বাসাইলসংবাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী অলিদ ইসলাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৩শ’ ৬১ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস পেয়েছেন ১৩ হাজার ৮শ’ ৭৬ভোট। অপরদিকে বিএনপির স্বতন্ত্রপ্রার্থী কাজী শহীদুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৭শ’ ৮১ভোট। রবিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাহাদত হোসেন খান চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২হাজার ২শ’ ৩১ভোট। তার নিকটতম প্রার্থী নাজমুল হুদা খান বাহাদুর পালকি প্রতীকে পেয়েছেন ১০হাজার ৭শ’ ৪৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মলি আক্তার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৯শ’ ৭৫ভোট।
তার নিকটতম প্রার্থী কলস প্রতীকে শাম্মী আক্তার মুক্তি পেয়েছেন ১২ হাজার ৭শ’ ৭২ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ উপজেলায় ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ উপজেলায় মোট ১লাখ ৩৩ হাজার ৭শ’ ৪২জন ভোটারের মধ্যে ৫৯ হাজার ৩শ’ ৩৯জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।
বাসাইলসংবাদ/একেবি




