
বাসাইলসংবাদ: সোমবার, ০১ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল (লেবু) ৫০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ সাঈদ আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪৩৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে শফিউল ইসলাম (কাজী বাদল) ৩১ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমান পেয়েছেন ১৩ হাজার ৬২৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার (লুৎফা আনোয়ার) প্রজাপতি প্রতীকে ৫০ হাজার ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা পারভীন মিনা কলসি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪১১ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত: ৩১ মার্চ সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাসাইলসংবাদ/একেবি




