
নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (৩০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টাঙ্গাইল স্টেডিয়ামে খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ঢাকা বিভাগের ১৩ টি জেলা অংশ গ্রহণ করবে। টুর্নামেন্ট দুইটি ভেন্যু টাঙ্গাইল ও শরীয়তপুরে নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচসহ টাঙ্গাইলে ৬টি জেলা খেলায় অংশগ্রহণ করবে।

ফাইনাল ম্যাচসহ ৭ টি জেলার খেলা অনুষ্ঠিত হবে শরীয়তপুরে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। টাঙ্গাইলের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা ফুটবল দল গাজীপুর ফুটবল দলের সাথে মুখোমুখি হবে। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নকআউট ভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে।
মো. কায়ছারুল ইসলাম জানান, এ টুর্নামেন্টে দুইটি গ্রæপে ১৩ টি দল অংশ গ্রহণ করবে। যমুনা গ্রæপে টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ফুটবল দল রয়েছে। অপর দিকে পদ্মা গ্রæপে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি দল রয়েছে। যমুনা গ্রæপের খেলা টাঙ্গাইল অনুষ্ঠিত হলেও পদ্মা গ্রæপ ও চুড়ান্তপর্বের খেলা শরীয়তপুরে অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক জানান, উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খেলায় অংশগ্রহণ করা জেলার জেলা প্রশাসক, স্থানীয় মেয়রসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু প্রমুখ। এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




