
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত কনফারেন্স রুমে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান রিপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, সহকারি শিক্ষক বাবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অভিভাবক মন্ডলী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চাললনা করেন সৈয়দ জামান ও সোহেল রানা।
প্রধান অতিথি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
বাসাইলসংবাদ, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




