
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা কারগারের পুরুষ কারাবন্দীদের জন্য মৎস্য ও দর্জি এবং মহিলা কারাবন্দীদের জন্য সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা কারাগার পরিদর্শন করার সময় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিদর্শন করার সময় কারাবন্দীদেরর জন্য মানসম্মত খাবারের ব্যfপারে খাদ্যদ্রব্য ও স্টোর রুম পরিদর্শন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেল সুপার মোখলেছুর রহমান, এনডিসি খায়রুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।
প্রশিক্ষণে ৩২ জন পুরুষ কারাবন্দীকে দর্জি প্রশিক্ষণ, ১৫ জন মহিলা কারাবন্দীকে সেলাই প্রশিক্ষণ,২২ জন পুরুষ কারাবন্দীকে মৎস্য প্রশিক্ষণ ও ১৫ জন্য পুরুষ কারাবন্দীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে ।
বাসাইলসংবাদ, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




