
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অব্যাহত চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ও মাদকদ্রব্য প্রতিরোধের আহবান জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সখীপুর উপজেলায় গত কয়েক মাস ধরে অব্যাহত চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে। এ ছাডাও শহর পেরিয়ে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মাদকদ্রæব্য ছড়িয়ে পড়েছে। কিন্তু এত কিছুর পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। তারা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দিনে ও রাতে পুলিশের টহল বৃদ্ধির অনুরোধ জানিয়ে জানান।
মানববন্ধনে ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ রেজা, দাড়িয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শিকদার, আইন বিষয়ক সম্পাদক সিরাজ সিদ্দিকী, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, নাসিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।
বাসাইলসংবাদ, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




