
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯:

॥ শাহানাজ খানম রেখা ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাকাছিমে প্রতিষ্ঠিত ঝরে পড়া মানব কল্যাণ সংস্থা (জে.পি.এম.কে.এস)-এর উদ্যোগে শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার নাকাছিমে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণে অংশ নেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোন্তাসির বিল্লা। প্রতিষ্ঠানটির সভাপতি নিবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ ভূইয়া, স্থানীয় মেম্বার কদ্দুছ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি উজ্জল মোল্লা, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক গোলক চন্দ্র সরকার, সমাজ সেবক জামাল ভূইয়া, প্রতিষ্ঠানের সদস্য নন্দ দুলাল সরকার প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




