
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের সখীপুরে বালিবাহী ট্র্যাফি ট্রাক্টর উল্টে চালক শাকিল (২২) নিহত হয়েছে। এঘটনায় ট্র্যাফি ট্রাক্টরে থাকা অপর দুইজন আহত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার চাকদহ মাঝিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার বহুরিয়া গ্রামের জোয়াহেরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে উপজেলার বেড়বাড়ী গাজীর বাজার থেকে ট্রাফি ট্রাক্টর নিয়ে বালি আনতে শাকিল চাকদহ মাঝিবাড়ি এলাকায় পৌছালে ট্রাফি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় শাকিল ঘটনাস্থলেই নিহত হয়।
বাসাইলসংবাদ/একেবি




