
বাসাইলসংবাদ: বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ৮৫তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে বিদ্যালয়ে প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, শিক্ষক মো. জামাল হোসেন, সাবেক শিক্ষক মো. আমজাদ হোসেন, গভর্নিং বডির সদস্য মো. ওয়ারেজ আলী। এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার মো. তোফাজ্জল হোসেন, কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক সিদ্দিকী, গর্ভনিং বডির সদস্য মো. হান্নান মিয়া, শিক্ষক আব্দুল বারীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. নূরুল আমিন কাজী।
বাসাইলসংবাদ/একেবি




