
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল চক্রের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খানকে (২৪), একই গ্রামের কামাল পাশার ছেলে নুপুর হাসান (৩০), দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে ইয়ামিন (৩৫), সদর উপজেলার সন্তোষ গ্রামের মৃত মাইনোদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪০), বিশ্বাস বেতকা গ্রামের খন্দকার মনজু মিয়ার ছেলে খন্দকার আল আমিন (৩০), ধূলেরচর গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে রাজন (৩৬), মীরের বেতকা গ্রামের মীর আব্দুল মিয়ার ছেলে মীর হাবিব (৩১), আবুল কাশেম আলীর ছেলে আব্দুল বারেক (৪২)।
ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ‘দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




