
নিজস্ব প্রতিবেদক : হোম কোয়ারেন্টাইন না মানায় টাঙ্গাইলের বাসাইলে সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ জরিমানা আদায় করেন। ওই প্রবাসী উপজেলার কাশিল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সিঙ্গাপুর ফেরত ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে জনসম্মুখে চলাচল করছিলেন। পরে খরব পেয়ে রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন তিনি।
…বাসাইলসংবাদ/ ১৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




