
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মালয়েশিয়া ফেরত দুই ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মানায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ও বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা এই অর্থদণ্ড আদায় করেন।

ওই প্রবাসীরা উপজেলা দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা ব্যক্তি মালয়েশিয়া থেকে ও কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। তারা হোম কোয়ারেন্টাইন না মেনে লোকালয়ে চলাফেরা করছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘করোনাভাইরাস সর্তকতায় সম্প্রতি বিদেশ থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তার পরও ওই দুই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




