
বাসাইলসংবাদ: শনিবার, ০২ ফেব্রুয়ারি, ২০১৯:

নিউজ ডেস্ক:
গবেষণা ও যোগাযোগ কৌশল উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’-এর এক জরিপে বলাহয়েছে, ‘উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের দিকে এগিয়েনেয়ার ক্ষেত্রে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুনসরকারের সাফল্যের ব্যাপারে দেশের প্রায় ৯৭ শতাংশ জনগণই আশাবাদী।’ ‘একাদশজাতীয় সংসদ’ সংক্রান্ত এই জরিপের ফলাফল জানিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট গবেষক ড.আবুল হাসনাত মিল্টন বলেছেন, ‘মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর টেলিফোনেরমাধ্যমে এই জরিপ করা হয়েছে।’
বর্তমানের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত টানা তিন মেয়াদ ধরে রাষ্ট্রীয় ক্ষমতায়রয়েছে। ২০০৮ সালের তাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল ‘২০২১’ সালের মধ্যেদেশকে অনুন্নত অবস্থা থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা এবং প্রতিটি গুরুত্বপূর্ণবিভাগকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা। সেসময় দেশের মানুষ তাদের হাতে রাষ্ট্রপরিচালনার ক্ষমতা দিলে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয় সরকার। যারমধ্যে কিছুকিছু প্রকল্প ওই মেয়াদেই বাস্তবায়ন করা হয়, আর বাকিগুলো থাকে চলমান।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেওপুনরায় সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকার। আর সে মেয়াদেইউন্নয়নশীল দেশে প্রবেশের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এ সময়ের মধ্যে জনগণেরজাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগুলোডিজিটালাইজড করা হয়। একই সাথে দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পালকে যুক্ত হয় বেশকিছু মেগা প্রকল্পের কাজও।
এসময়ের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশকে উন্নত দেশের তালিকায় পৌঁছাতে ‘২০৪১’সালের নতুন লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা তুলে ধরে জাতির সামনে। যার ফলে গত ৩০ ডিসেম্বরঅনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনেও নিরঙ্কুশ জয় পায় শেখ হাসিনার দল। যেখানে টানাতৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশের রাজনীতিতে ইতিহাস গড়েন তিনি।
জরিপে বলা হয়েছে, প্রায় ৭৯ দশমিক ৫৪ শতাংশ লোক গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয়সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেয়া ভোটাররাজানান, তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।
এদের মধ্যে ৬৮ দশমিক ৪২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা মনে করেন এই ভোটসম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। ২৪ দশমিক ৮ শতাংশ মনে করেন এই ভোট মাঝারি ধরনেরগ্রহণযোগ্য হয়েছে। যেখানে অতীত সাফল্য বিবেচনায় মোট ৯৭ দশমিক ৯৪ শতাংশভোটারই নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গবেষক ওঅনুষদ সদস্য কাজী আহমেদ পারভেজ জানিয়েছেন, জরিপে দেখা গেছে যে বর্তমানসরকারের অতীত উন্নয়নের ধারাবাহিকতা ও এই সরকারকে দিয়ে ভবিষ্যতেওউন্নয়নমূলক কাজ হবে এমনটা ভেবেই জনগণ নতুন করে তাদেরকেই নির্বাচিত করেছে।
সূত্র- নিউজ বাংলার আলো
বাসাইলসংবাদ/একেবি




