
বাসাইলসংবাদ: শনিবার, ০২ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার প্রথমদিনে এসএসসির বাংলা প্রথমপত্র ও সমমানের (দাখিল) কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার উপজেলার ২২টি উচ্চ বিদ্যালয় থেকে ১৩শ’ ১১জন ও উপজেলার ১১টি মাদ্রাসা থেকে ২শ’ ৮৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এদিকে সংযুক্ত ২টি ভোকেশনাল বিদ্যালয় থেকে ৭৭জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান বলেন, প্রথমদিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারী।
বাসাইলসংবাদ/একেবি




