
বাসাইলসংবাদ: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥
“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’‘ ২০১৯। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) কুমুদিনী চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পর্যায়ক্রমে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রোগীদের সেবা প্রদান কর্মসূচী পালন করা হবে বলেও কুমুদিনী কতৃপক্ষ জানিয়েছেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, একাডেমিক এ্যাডভাইজার ডা. জলিল, সহকারি পরিচালক ডা. আলী হাসান, নার্সিং কলেজের অধ্যক্ষ রীনা ক্রুস, হাসপাতালের মেট্রন দিপালী প্যারেরা।
বাসাইলসংবাদ/একেবি




