
বাসাইলসংবাদ: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে মানুষিক প্রতিবন্ধী সজীব মাহমুদকে (১৫) গত তিন মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ফার্মগেইট এলাকা থেকে হারিয়ে যায়। সজীব উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা শার্ট, নেভিব্লু রংয়ের সোয়েটার এবং কালো প্যান্ট। তার গায়ের রং ফর্সা। সে শুধু নিজের নাম সজীব বলতে পারে। নিখোঁজের ব্যাপারে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং- ১৬৪। কোন সুহৃয়বান ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করুন- ০১৮৮৩৭৩১০৩৬। সন্ধানদাতার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে সজীবের পরিবার।
বাসাইলসংবাদ/একেবি




