
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি শাকিল আনোয়ার সভাপতি ও সমকালের প্রতিনিধি এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫এপ্রিল) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। একাধিক প্রতিদ্বন্দ্বি থাকায় পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মতিউর রহমান (সংবাদ প্রতিদিন), তাইবুর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সানি (বাংলাদেশের খবর), আনোয়ার কবির (আমার দেশ), অর্থ-সম্পাদক জুয়েল রানা (দৈনিক জনতা)। এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস গায়েন (দৈনিক সংবাদ), ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ) ও দপ্তর সম্পাদক পদে আল-রাজিব (ভোরের ডাক)।
নির্বাচনে প্রেসক্লাবের ২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় ইউএনও মো. আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, ওসি আমির হোসেন, এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




