
বাসাইল সংবাদ : রোববার, ২৭ আগস্ট, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু (সখীপুর) :
টাঙ্গাইলের সখীপুরে ৫০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাজাইল উত্তরপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে রতন মিয়া (৪৮), বাজাইল পূর্বপাড়া এলাকার নেফাজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩০), বাজাইল দক্ষিণপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে নাঈম হাসান (১৯), হাতিবান্ধা পূর্বপাড়া এলাকার কালিপথ মন্ডলের ছেলে নকুল কুমার মন্ডল (৪৪) এবং হাতিবান্ধা পশ্চিমপাড়া এলাকার ভোলানাথের ছেলে নীলমোহন মন্ডল (৩৫)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বাসাইলসংবাদ’কে বলেন, গ্রেফতারকৃতদের রোববার(২৭ আগস্ট) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




