
বাসাইলসংবাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে জব্দকৃত ৫০০ মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে ওইসব জাল জব্দ করা হয়। শনিবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




