
বাসাইলসংবাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধর করে গুরুত্ব আহত করেছে জনতা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। রবিবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মজনু মিয়া বলেন, ‘সকালে বাসা থেকে বের হওয়ার পর জানতে পারি কান্দিলা বাজারে ছেলে ধরা সন্দেহে একজনকে মারধর করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই লোকটাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে। আসলেও সে ছেলে ধরা কিনা আমি সঠিক বলতে পারছি না।’
টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন বলেন, ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আসলেও সে ছেলে ধরা কিনা এখনই তা বলা যাচ্ছে না। সে গুরুত্বর আহত থাকায় তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বাসাইলসংবাদ/একেবি




