
বাসাইলসংবাদ: শনিবার, ০২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সখীপুরে বর্তমান চেয়ারম্যান শওকত সিকদারকে টপকিয়ে চেয়ারম্যান পদে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু নৌকার টিকিট পেয়েছেন।
শুক্রবার (০১ মার্চ) রাতে দলীয় হাইকমান্ডের নেতারা তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। জুলফিকার হায়দার কামাল লেবু এ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের চাচা।
শওকত সিকদার বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মনোনয়ন যুদ্ধে শওকত সিকদার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এসে হেরে গেলেন।
এ উপজেলায় এ দুই নেতা ছাড়াও অধ্যক্ষ সাঈদ আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদসহ আরও ৯জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
বাসাইলসংবাদ/একেবি




