
বাসাইলসংবাদ: শনিবার, ০২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে কাজী অলিদ ইসলামকে টপকিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের টিকিট পেলেন হাজী মতিয়ার রহমান গাউস। কাজী অলিদ ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। হাজী মতিয়ার রহমান গাউস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদদের দায়িত্ব পালন করছেন। শুক্রবার (০১ মার্চ) রাতে দলীয় হাইকমান্ডের নেতারা তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন যুদ্ধে কাজী অলিদ ইসলাম এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এসে হেরে গেলেন।
এদিকে কাজী অলিদ ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকবেন কিনা সেই আলোচনা এখন সবার মুখে মুখে।
কাজী অলিদ সমর্থিত বেশ কিছু নেতাকর্মী জানান, কাজী অলিদ ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকবে এটা প্রায় নিশ্চিত।
এ দুই নেতা ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আলমাজিদী শীষ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার জমাদার, সাবেক ছাত্রনেতা সালাহউদ্দিন লাভলু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন ।
উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
বাসাইলসংবাদ/একেবি




