
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহের অপরাধে মেয়ের বাবা আবুল কালামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসডিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিলো। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও মাকে ধরে আনেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।
…বাসাইলসংবাদ/ ২১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




