
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গুড একুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবীর, সহকারী পরিচালক মো. রাশেদুল ইসলাম, দেলদুয়ারের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম।
বাসাইলসংবাদ, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




