
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর থানা কমিউনিটি পুলিশ করোনাভাইরাস সচেতনতায় সভা করেছে। শনিবার সকালে সখীপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আসমাউল হুসনা লিজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, থানার উপ-পরির্দশক বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




