
বাসাইলসংবাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) রাতে উপজেলার যাবদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল ওই এলাকার মৃত হাজী জালাল উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হেলাল তার বাড়িতে কাপড় শুকা দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তারে তাঁর হাত স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় যাদপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/একে




