
বাসাইলসংবাদ: সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান ডি.এম শরিফুল ইসলাম শফি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম.এ রাজ্জাক বিএসসি বি.এড, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুর রহমান বিএসসি, জেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ বাবুল, জেলা যুবলীগের সদস্য রাজু আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, গিয়াস উদ্দিন আহমেদ, আলী আজম পিন্টু, সিদ্দিক হোসেন, সানোয়ার হোসেন, ফজলুল হক রতন, খাইরুল ইসলাম, সালমান হাবিব, আশিক আনোয়ার, জামিল মাহমুদ, আল আমিন আহমেদসহ ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান।
বাসাইলসংবাদ/একেবি




