
বাসাইলসংবাদ: বুধবার , ২৭ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে বন্ধের দাবিতে কোচ আদিবাসি সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার দোপারচালা উপজাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানবন্ধনে স্থানীয় আদিবাসিদের চোলাইমদ তৈরি, সেবন, বিক্রি, অন্যান্য মাদকদব্য ব্যবহার, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধের দাবি করে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সন্ন্যাসী শ্রী রমেশ কুমার কোচ প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা এছাক মিয়া ও আরিফা বেগম প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে দুই শতাধিক কোচ আদিবাসি, দোপারচালা উপজাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




