
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় প্রভারুণ মডেল স্কুলের সরকারী ও বেসরকারী বৃত্তি ও উপ-বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় মেধা শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনব্যাপী স্কুল মাঠে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসাইল উপজেলা কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।

মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক শাহীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চেতনা বৃত্তি ফোরামের পরিক্ষা নিয়ন্ত্রক এম শহিদুল ইসলাম, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক এনায়েত করিম বিজয়, সাংবাদিক মিলন ইসলাম, অনিক কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শাহানাজ খানম রেখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভারুণ মডেল স্কুলের পরিচালক আব্দুল মান্নান। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




