
বাসাইলসংবাদ: শনিবার, ১৯ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে বিথী আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার (১৯ মে) ভোররাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কীর্ত্তণখোলা কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিথী আক্তার ওই গ্রামের সবুজ আহমেদের মেয়ে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত বিথী আক্তার সখীপুর সরকারি মুজিব কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিল। আজ তার ব্যবহারীক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার শেষে বিথীসহ বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। শনিবার ভোররাতে সেহেরী খাওয়ার জন্য ওঠেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বিথীর স্বজনরা। পুলিশ ও নিহতের পরিবারের ধারনা প্রেম ঘটিত কারণেই সে আত্মহত্যা করেছে।
ওসি এসএম তুহীন আলী বলেন, শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাসাইলসংবাদ/একে




