
বাসাইলসংবাদ: শনিবার, ২২জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ নামের এক মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ফরহাদ ওরফে ফরিদের (৩২) কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ফরহাদ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের ছবুর মেম্বারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায়ী ফরহাদ পাশ্ববর্তী কালিয়াকৈর থানার হলেও বিভিন্ন সময় গোড়াই এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ওইদিন এলাকায় মাদক বিক্রি করতে আসলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।’
বাসাইলসংবাদ/একেবি




