
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে রিমঝিম বৃষ্টি মাথায় নিয়ে শোক র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ই আগস্ট) সকালে শোক র্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেন। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাঈনুল হক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু,পৌর মেয়র সাহাদাৎ হোসে সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম আজহার, বিআরডিবি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও সাধারণ জনতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




