
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এরপর শোক র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরান খান বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রুবেল তালুকদার, যুগ্ম আহবায়ক নিশাত খান, নাহিদ হোসেন মিম, হৃদয় খান প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি





