
বাসাইলসংবাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার নিজ কার্যালয়ে সোমবার (১১ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা, আলোচনা সভা ও র্যালির মাধ্যমে আনন্দ টিভি’র এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
আনন্দ টিভি’র মির্জাপুর উপজেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আনন্দ টিভিকে একটি ব্যতিক্রমধর্মী টিভি চ্যানেল আখ্যা দিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করে আনন্দ টিভির ভবিষ্যত মঙ্গল কামনা করেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ তোফায়েল আহমেদ।
এছাড়াও এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সাংবাদিক কাইয়ুম মিয়া, এমডি শামীম, মো. নাজিম উদ্দিন, মো. বশির মিয়া, রাব্বি ইসলাম, মো. মজনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




