
নিজস্ব প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ’এ’ ইউনিটের ১ম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শুক্রবার সকাল ১০ টায় ইলেকট্রনিক্স ডিভাইসসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত হলেন- টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আক্কাস আলীর ছেলে আহসান হাবিব এবং একই এলাকার আরিফ মিয়ার ছেলে আতিকুর রহমান। আহসান হাবিবকে টাঙ্গাইল শহরস্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও আতিকুর রহমানকে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে আটক করা হয়। উভয়ই টাঙ্গাইল সৃস্টি কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সিরাজুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা জালিয়াতির সাথে জড়িত অন্যান্য সম্ভাব্য সদস্যদের সনাক্তকরনের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাসাইলসংবাদ/একেবি




