
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার সাহেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উদ্দিন সরকারের ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী তোয়ারা সরকার (৫০), মেয়ে কানিজ ফাতেমা (৩০)। আহতরা হলেন, নিহত করিমের জামাতা হাজী সেলিম, নাতি সামি, ইমদাদুল হক, রুনা, মেঘলা। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা মাইক্রোবাসযোগে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল বলে জানা গেছে।
ওসি বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বর পৌছালে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। নিহতরা সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল।.….বাসাইলসংবাদ/একেবি




