
বাসাইলসংবাদ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : আগামী ঈদুল আজহার পূর্বে সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায়, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অনশন কর্মসুচি পালন করেছে টাঙ্গাইলের শিক্ষক-কর্মচারীবৃন্দ। বুধবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এই কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেনÑ সংগঠনের সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর আশরাফ হোসেন, বৈদেশিকবিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ।
এ সময় বক্তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসুচিতে সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




