
বাসাইলসংবাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। এ আসনে ১২২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে বিভিন্ন দলের ৫জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ)।

এ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাকিরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী ( লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাত পাখা), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফি সরকার (আম)।
বাসাইলসংবাদ/এক




