
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বাসাইল পশ্চিমপাড়া বিলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। সব মিলিয়ে ১৫টির দৈর্ঘ্য আনুমানিক প্রায় ৩০০ মিটার হবে। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জুলাই) অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম।
বাসাইলসংবাদ, ২৭ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




