
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পৃথক অভিযানে ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ এবং সেবনের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদক সেবনের সময় আটক হওয়া ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পাবেল (৩৭)কে আটক করা হয়। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
এদিকে উপজেলার পাটখাগুড়ি গ্রামের সেলিম মিয়া (৩৮)কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি ওই গ্রামের আক্তারুজ্জামান খানের ছেলে।
এ ঘটনায় আসাদুজ্জামান পাবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসাইল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিম মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ‘মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ, ২৪ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




